ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা

বক্স অফিসে থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’-এর দাপট

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
বক্স অফিসে থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’-এর দাপট

ছবি: -সংগৃহীত

মুক্তির আগেই অনলাইনে এইচডি প্রিন্ট ফাঁস হয়েছিল থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নায়গান’। তবে পাইরেসির সেই ধাক্কা বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৪১ কোটি রুপি নিট আয় করেছে ছবিটি।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৩ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে ৪১ কোটি রুপি নিট এবং ৪৮ কোটি ২৭ লাখ রুপি গ্রস আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩০ কোটি রুপি গ্রস আয় যোগ হওয়ায় প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ২৭ লাখ রুপিতে।

ছবিটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে, যার পরিমাণ ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি আয় হয়েছে।

তবে শক্তিশালী সূচনা সত্ত্বেও বিজয়ের আগের কয়েকটি সিনেমার উদ্বোধনী দিনের আয়কে ছাড়াতে পারেনি ‘জানা নায়গান’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ প্রথম দিনে ভারতে ৪৯ কোটি ৩০ লাখ রুপি নিট আয় করেছিল।

মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় বক্স অফিসে এর প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রথম দিনের আয় ও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে, পাইরেসির মধ্যেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি।

পরিচালক এইচ. বিনোদের নির্মাণে ‘জানা নায়গান’ থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষ আলোচনায় রয়েছে। সেই কারণেই মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা, যা প্রথম দিনের আয়েও প্রতিফলিত হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031