https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা খান। বিক্ষোভস্থলে যাওয়ার আগে মুম্বাই পুলিশের হাতে আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা সমালোচনা ও ট্রল শুরু হয়। তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
আন্দোলনের ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার পর এক ব্যবহারকারী তাকে লিখেন, এখন থেকে বলিউডে তোমার আর কোনো কাজ হবে না।” জবাবে সেই বার্তার স্ক্রিনশট প্রকাশ করে আয়েশা লেখেন, “মেরুদণ্ড হারানোর চেয়ে আমি বরং আমার ক্যারিয়ার হারাতে রাজি। অন্য কাউকে ভয় দেখান। ধন্যবাদ, বিদায়।
এদিকে আন্দোলনে অংশ নিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কোনো কারণ না জানিয়েই পুলিশ তাকে আটক করে।