https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
এশিয়ান গেমস ২০২৬-এর ক্রিকেটে বড় সুবিধা পেয়েছে বাংলাদেশ। পুরুষদের বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। ফলে শিরোপার লড়াইয়ে এই চার দল এক ধাপ এগিয়ে থাকবে, আর বাকি দলগুলোকে মূল পর্বে জায়গা করে নিতে খেলতে হবে প্রাথমিক রাউন্ড।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। বৃহস্পতিবার পুরুষ ও নারী—উভয় বিভাগের ড্র ও গ্রুপ ঘোষণা করা হয়েছে। পুরুষদের বিভাগে অংশ নেবে ১০টি দল, আর নারীদের বিভাগে থাকবে ৮টি দল।
পুরুষদের প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।