ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রপাত ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, থাকছে অর্ধেক অনুদান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কার্যক্রম শুরু, লাগতে পারে দুই বছর : প্রতিমন্ত্রী মিল্লাত

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ৪৪ বার পঠিত
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কার্যক্রম শুরু, লাগতে পারে দুই বছর : প্রতিমন্ত্রী মিল্লাত

ছবি: -সংগৃহীত

ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা এই বিমানবন্দরটি চালু করতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, সিভিল এভিয়েশনের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিক্যাল টিম এবং স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের জন্য একটি কার্যকর বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এটি চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় দ্রুত কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর টেকনিক্যাল টিম মাঠপর্যায়ে পরিদর্শন করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিমানবন্দর সচল করতে এখনো অনেক অবকাঠামোগত ও প্রযুক্তিগত কাজ বাকি রয়েছে। রানওয়ে সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ সম্পন্ন করতেই মূলত সময় লাগবে।

স্থানীয়দের উদ্দেশে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁও থেকেই যাত্রীরা বিমানে করে ঢাকায় যাতায়াত করতে পারবেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানবন্দর পুনরায় চালুর লক্ষ্যে প্রাথমিক মূল্যায়নের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930