সৌদির তেল স্থাপনায় হুতি হামলা, আরামকো স্থাপনা থেকে ধোঁয়া
ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পঠিত
ছবি: -সংগৃহীত
সৌদি আরবের জিজান ও ইয়ানবুর তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে এ হামলার দাবি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে জিজান ও ইয়ানবুর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল সৌদি সরকার।
প্রায় দুই সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমানকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।
শনিবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সৌদি আরব। এর কিছু সময় পরই সৌদির আরামকোর তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে হুতি বিদ্রোহীরা।