ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়েছিলেন ফেরদৌসী মজুমদার, নেই অনুশোচনা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়েছিলেন ফেরদৌসী মজুমদার, নেই অনুশোচনা

ছবি: -সংগৃহীত

বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বলেছেন, সংসার, সন্তান ও মঞ্চনাটকের প্রতি দায়বদ্ধতার কারণেই একসময় সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। একই কারণে ‘সূর্য দীঘল বাড়ি’ সিনেমার জয়তুন চরিত্রেও অভিনয় করেননি। তবে এসব সিদ্ধান্ত নিয়ে তার আক্ষেপ থাকলেও অনুশোচনা নেই।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘অনুস্বর সংলাপ’-এর ‘ফেরদৌসী মজুমদার: জীবন ও অভিনয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টার আলাপচারিতায় নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

ফেরদৌসী মজুমদার বলেন, ছোট মেয়ে ত্রপাকে রেখে অভিনয়ে সময় দেওয়া সম্ভব ছিল না। তাই সত্যজিৎ রায়ের প্রস্তাব এবং ‘সূর্য দীঘল বাড়ি’র জয়তুন চরিত্র—দুটিই ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রে ডলি আনোয়ারকে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।

তিনি জানান, পরবর্তীতে ‘বরফ গলা নদীতে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মূলত আর্থিক প্রয়োজনেই। এরপর আর সিনেমায় কাজ করেননি।

থিয়েটার প্রসঙ্গে তিনি বলেন, নাটক শুধু হতাশার গল্প নয়, মানুষের জন্য আশারও জায়গা তৈরি করবে। নতুন প্রজন্মকে তিনি খ্যাতির মোহ নয়, ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে মঞ্চে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে হুমায়ূন ফরিদীর সৌজন্য, ‘সংসপ্তক’-এ একসঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নিজের প্রিয় নাটক ‘কোকিলারা’র স্মৃতিও তুলে ধরেন এই গুণী অভিনেত্রী। তার ভাষায়, “আমার মতো নয়, আমাকে ছাড়িয়ে যেতে হবে। একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি পরিশ্রম।”

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031