ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

কাহানি থ্রিতে বিদ্যা বালান নন, এবার মূল চরিত্রে ইয়ামি গৌতম

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১ বার পঠিত
কাহানি থ্রিতে বিদ্যা বালান নন, এবার মূল চরিত্রে ইয়ামি গৌতম

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ নতুন কিস্তি নিয়ে ফিরছে। তবে এবার দর্শকদের জন্য থাকছে বড় চমক। ‘কাহানি থ্রি’-তে আগের দুই পর্বের প্রধান মুখ বিদ্যা বালানের পরিবর্তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, নতুন সিনেমাটি প্রথম দুই কিস্তির গল্পের সরাসরি ধারাবাহিকতা নয়। নির্মাতারা ‘কাহানি’র রহস্যময় আবহ অক্ষুণ্ন রেখে সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে পর্দায় আসতে চান। তাই বিদ্যা বালানের জনপ্রিয় চরিত্রকে এগিয়ে না নিয়ে নতুন কাহিনি ও নতুন চরিত্রকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ছবিটি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাহানি থ্রি’তে ইয়ামি গৌতমকে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং খুব শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষ শুরু থেকেই সিনেমাটির পরিকল্পনা ও নির্মাণপ্রক্রিয়ায় নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তার লক্ষ্য, নতুন গল্প উপস্থাপন করলেও ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত থ্রিল ও রহস্যের আবহ যেন অক্ষুণ্ন থাকে। ইয়ামি গৌতমের এই প্রকল্পে যুক্ত হওয়ায় নির্মাতা দলের মধ্যেও বেশ উৎসাহ তৈরি হয়েছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’তে বিদ্যা বালান এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক নারীর রহস্যময় যাত্রা নিয়ে নির্মিত সিনেমাটি সমালোচক ও দর্শক—উভয়ের কাছেই ব্যাপক সাড়া ফেলে। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু: দুর্গা রানী সিং’, যেখানে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেন অর্জুন রামপাল। ছবিটিও দর্শকমহলে প্রশংসিত হয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031