ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি

রোদের পরশে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
রোদের পরশে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

ছবি: -সংগৃহীত

সকালের মিষ্টি রোদের আলোয় নতুন লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা তিনটি ক্লোজ-আপ ছবি মুহূর্তেই নজর কেড়েছে তার অনুরাগীদের।

রোববার (২৬ জুলাই) সকালে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘সানশাইন’। ছবিতে তার মুখে ধরা পড়েছে প্রশান্তির ছাপ, আধবোজা চোখে যেন রোদের উষ্ণতা উপভোগ করছেন তিনি। হাতে ছিল নান্দনিক মেহেদির নকশা, আর পরনে কমলা-খয়েরি রঙের প্রিন্টেড পোশাক।

ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। অনেকেই পরীমণির সৌন্দর্য ও স্বাভাবিক অভিব্যক্তির প্রশংসা করেছেন। আবার কারও কারও কৌতূহল ছিল তার হাতে আঁকা মেহেদির নকশা নিয়ে। মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, কে এ সুন্দর মেহেদি এঁকেছেন।

ব্যক্তিগত জীবন ও অভিনয়—দুই ক্ষেত্রেই আলোচনায় থাকা পরীমণি বর্তমানে কাজের তুলনায় নিজের জীবন এবং সন্তানকে বেশি সময় দিচ্ছেন। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং রোদের আলোয় তোলা এই ‘সানশাইন’ ছবিগুলোই সামাজিক মাধ্যমে তাকে নতুন করে আলোচনায় এনেছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031