ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কনার কনসার্ট ট্যুর

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কনার কনসার্ট ট্যুর

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ কনসার্ট সফরে অংশ নিচ্ছেন। প্রায় তিন মাসব্যাপী এই সফরে তিনি দেশটির ১৬টি শহরে গান পরিবেশন করবেন।

গত ২১ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার সময় কনা কনসার্ট সফরের কথা জানালেও বিস্তারিত প্রকাশ করেননি। এবার তিনি জানিয়েছেন, তার এই সংগীত সফর শুরু হয়েছে ২৫ জুলাই এবং শেষ হবে আগামী ৩ অক্টোবর। দেশের শিল্পীদের মধ্যে এটি অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক কনসার্ট ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সফরে কনা ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বোস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা এবং নিউইয়র্কে গান পরিবেশন করবেন।

কনসার্ট সূচি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কনা লিখেছেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’ তিনি জানান, তার এই কনসার্ট ট্যুরের আয়োজন করেছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।

এদিকে, কনার সর্বশেষ প্রকাশিত গান ‘তোমার হতে চাই’। গত ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটিতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাস। এটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটক ‘ভালোবাসার গল্প’-এ।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031