ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

বাংলাদেশে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
বাংলাদেশে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

ছবি: -সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনে শুটিং করতে এসে এক সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনা প্রকাশ করেছেন।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালে এই ঘটনা ঘটে। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

নোরার ভাষ্য, শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।

ঘটনার বর্ণনা দিয়ে নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য আচরণ করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নোরার দাবি, ওই অভিনেতা পাল্টা তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে তিনিও অভিনেতার চুল টেনে ধরেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নোরা বলেন, আমি আবারও ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। এরপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।

অনুষ্ঠানে কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।”

তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

কমল সদানা পরিচালিত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটি ২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পায়। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির বড় একটি অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনে।