ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ

আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গের অভিযোগ, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ০ বার পঠিত
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গের অভিযোগ, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

ছবি: -সংগৃহীত

গায়ক আতিফ আসলামের কনসার্টে অনুমতির শর্ত ভঙ্গ, অনুমোদন ছাড়াই ভেন্যু পরিবর্তন এবং নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগে আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহানের সই করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসরাত জাহান জানান, রাজধানীর খিলক্ষেতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ক্রিকেটার্স একাডেমি ভেন্যুতে ২৪ জুলাই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজক প্রতিষ্ঠানটি পূর্বানুমোদন ছাড়াই একতরফাভাবে ভেন্যু পরিবর্তন করে।

চিঠিতে বলা হয়, এ কারণে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। পাশাপাশি অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

এ ছাড়া পর্যাপ্ত নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত না করায় দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়।

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031