ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

মুম্বাইয়ে ১৮ কোটি রুপির নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
মুম্বাইয়ে ১৮ কোটি রুপির নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা

ছবি: -সংগৃহীত

ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা আবারও রিয়েল এস্টেটে বড় বিনিয়োগ করেছেন। মুম্বাইয়ের ভারসোভা এলাকায় প্রায় ১৮ কোটি ২৯ লাখ রুপি মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন ফ্ল্যাটটির আয়তন ২ হাজার ৬৪৪ বর্গফুট। ভবনের ওপরের দিকের একটি তলায় অবস্থিত এই ফ্ল্যাটের সঙ্গে অতিরিক্ত ৩১৬ বর্গফুট ব্যবহারযোগ্য জায়গা এবং তিনটি গাড়ির পার্কিং সুবিধা রয়েছে।

এর আগে ২০১৬ সালে মুম্বাইয়ের ওরলি এলাকায় সমুদ্রঘেঁষা একটি আবাসনের ৩৫তম তলায় প্রায় ৩৪ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট বুক করেছিলেন বিরাট। তবে সেই বুকিং পরে বাতিল হওয়ায় চুক্তিটি বাস্তবায়িত হয়নি।

নতুন এই সম্পত্তির মাধ্যমে বিরাট-আনুশকার রিয়েল এস্টেট সাম্রাজ্যে আরও একটি সংযোজন হলো। মুম্বাই, গুরুগ্রাম ও আলিবাগে ইতোমধ্যে তাদের একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি রয়েছে।

গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এলাকায় বিরাটের প্রায় ১০ হাজার বর্গফুট আয়তনের একটি বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ৮০ কোটি রুপি। বাড়িটিতে ব্যক্তিগত সুইমিং পুল, আধুনিক জিমসহ নানা বিলাসবহুল সুবিধা রয়েছে।

এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে আলিবাগের আওয়াস সমুদ্রসৈকতের কাছে ৩৭ কোটি ৮৬ লাখ রুপি ব্যয়ে পাঁচ একরের বেশি জমি কেনেন এই তারকা দম্পতি। এর আগে ২০২২ সালে আলিবাগেই প্রায় ১৯ কোটি রুপিতে আট একর জমি কিনে সেখানে একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেন, যেখানে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, জাকুজি, ল্যান্ডস্কেপ বাগানসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা।