ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ১ বার পঠিত
সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ

ছবি: -সংগৃহীত

কৃষক পর্যায়ে প্রতি কেজি পাইজাম চালের গড় দাম ৩০ টাকা ৬৫ পয়সা হলেও বিভিন্ন ধাপ পেরিয়ে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫৯ টাকা ৬৯ পয়সায়। অর্থাৎ কৃষক থেকে ভোক্তার হাতে পৌঁছাতে চালের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘খাদ্যের মূল্যশৃঙ্খল: বাংলাদেশের বাজারব্যবস্থা, মুনাফার ও মধ্যস্বত্বভোগী’ শীর্ষক গবেষণা উপস্থাপনায় এসব তথ্য তুলে ধরেন সিপিডির সিনিয়র গবেষক ফকরুদ্দিন আল কবির।

গবেষণায় বলা হয়েছে, চাল ছাড়াও কৃষক বা উৎপাদক পর্যায় থেকে খুচরা বাজারে পৌঁছাতে বিভিন্ন নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এর মধ্যে কাঁচা মরিচের দাম ১১৬ শতাংশ, পেঁয়াজের ৮৭ শতাংশ, মসুর ডালের ৭৮ শতাংশ, বেগুনের ৭২ শতাংশ, আলুর ৫০ শতাংশ, ডিমের ২৫ শতাংশ, ব্রয়লার মুরগির ২২ শতাংশ, গরুর মাংসের ১৩ শতাংশ এবং মাছের ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, কোভিড-পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতি কমে এলেও বাংলাদেশে তা এখনও ৯ থেকে সাড়ে ৯ শতাংশের মধ্যে রয়েছে।

মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ দেশের উচ্চ লজিস্টিক ব্যয়। বিশ্বে যেখানে গড়ে লজিস্টিক খরচ জিডিপির প্রায় ১০ শতাংশ, সেখানে বাংলাদেশে তা প্রায় ১৬ শতাংশ।

তিনি আরও বলেন, দেশে টানা দুই বছর এক কোটি টনের বেশি আলু উৎপাদিত হলেও কৃষক উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বাজারব্যবস্থার বিভিন্ন স্তরে অতিরিক্ত ব্যয় ও অদৃশ্য খরচ কমাতে পারলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকার উৎপাদন থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপ পর্যালোচনা করছে। কোথায় অস্বাভাবিক ব্যয় বা অনিয়ম হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কৃষক ন্যায্য দাম পান এবং ভোক্তাদেরও অতিরিক্ত মূল্য গুনতে না হয়।