ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রপাত ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, থাকছে অর্ধেক অনুদান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ৪৪ বার পঠিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সম্পন্ন

ছবি: -সংগৃহীত

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে। ওই ফ্লাইটে ২১৫ জন হজযাত্রী ছিলেন।

গত ১৮ এপ্রিল ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে ধারাবাহিকভাবে হজযাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করে বিমান।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য সেবা কার্যক্রমও সম্পন্ন করেছে সংস্থাটি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে জাতীয় এয়ারলাইন্স হিসেবে তারা আবারও সক্ষমতার পরিচয় দিয়েছে। সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930