ঢাকা
০৩ আগস্ট ২০২৬

ইরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ছিল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ইরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ছিল

ছবি: -সংগৃহীত

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা সোমবার শুরু হওয়ার কথা। তার ভাষায়, ‘আমরা যখন চাই, তখনই অভিযান চালাতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।’

ট্রাম্পের দাবি, হামলার সব প্রস্তুতি সম্পন্ন ছিল এবং সম্ভাব্য অভিযানের বিষয়ে ইরানও অবগত ছিল। তিনি আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল, কারণ তারা আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা দেখছিল।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প জানান, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আলোচনা কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। তার দাবি, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় ইস্যুতেই সমঝোতার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। সংস্থাটি জানিয়েছে, সামরিক অভিযান স্থগিত করতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ জানায়নি। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘নতুন একটি মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031