ঢাকা
০৩ আগস্ট ২০২৬

গুলশানের চামেলিতে একসঙ্গে রোজিনা-ওমর সানী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
গুলশানের চামেলিতে একসঙ্গে রোজিনা-ওমর সানী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

প্রায় তিন দশক পর আবারও একই সিনেমায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী রোজিনা ও ওমর সানীকে। এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করছেন তারা।

আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা এবং নব্বইয়ের দশকের তারকা ওমর সানী সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত ‘অগ্নিপথ’ সিনেমায়। সে সময় ছবিটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরতে আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর রোজিনার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওমর সানী। তিনি বলেন, “রোজিনা ম্যাডামের সঙ্গে আবার কাজ করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের।”

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন এক যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম শিকার হন।

এর আগে পরিচালক এমডি ইকবালের ‘ডেড বডি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন ওমর সানী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031