ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ চুক্তি অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুলবে

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ চুক্তি অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুলবে

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু’র সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি বলেন, সিইপিএ শুধু একটি বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের শক্তিশালী ভিত্তি।

বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতা থেকে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক এখন বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন ও যৌথ সমৃদ্ধির পর্যায়ে পৌঁছেছে। এলডিসি থেকে উত্তরণের প্রাক্কালে এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশকে নিজের ‘দ্বিতীয় শহর’ উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনীতি, শিল্পভিত্তি ও বৃহৎ বাজার দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বড় সুযোগ সৃষ্টি করেছে। তিনি জানান, আগামী দুই দশকে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বাকি আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে শিগগিরই চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031