ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

ছবি: -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031