ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াল মাদ্রিদ ছেড়ে ফুলহ্যামে যোগ দিলেন গনজালো গার্সিয়া

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
রিয়াল মাদ্রিদ ছেড়ে ফুলহ্যামে যোগ দিলেন গনজালো গার্সিয়া

ছবি: -সংগৃহীত

স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গনজালো গার্সিয়া রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে যোগ দিয়েছেন। পাঁচ বছরের চুক্তিতে ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে ফুলহ্যামকে গুনতে হয়েছে প্রায় ৪ কোটি ইউরো।

নতুন কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর দল পুনর্গঠনের পরিকল্পনায় গার্সিয়াকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়েছে। দলবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও ফুলহ্যাম।

ফুলহ্যামে যোগ দিয়ে গার্সিয়া বলেন, আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবের বোর্ড ও কোচ আরবেলোয়াকে ধন্যবাদ। মাঠে নামার অপেক্ষায় আছি।

মাত্র ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেওয়া গার্সিয়া ধাপে ধাপে উঠে আসেন মূল দলে। ক্লাবটির হয়ে তিনি ৫১ ম্যাচে ১৩ গোল করেছেন। এ বছরই স্পেন জাতীয় দলের জার্সিতেও অভিষেক হয়েছে তার।

বিদায়ী বার্তায় রিয়াল মাদ্রিদ জানায়, গনজালো গার্সিয়া সবসময় ক্লাবের মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। তার নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

নিয়মিত খেলার সুযোগের আশাতেই ফুলহ্যামে যোগ দিয়েছেন গার্সিয়া। নতুন ক্লাবের হয়ে তার সম্ভাব্য অভিষেক হতে পারে ২৪ আগস্ট, যখন প্রিমিয়ার লিগে ফুলহ্যামের প্রতিপক্ষ থাকবে চেলসি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031