ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা

ছবি: -সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) জানান, দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য পাঁচ আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বন্ধুর জন্মদিন উদযাপন শেষে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বাসায় ফেরার পথে দুই তরুণী ও তাদের বন্ধুদের পথরোধ করে আসামিরা। পরে বন্ধুদের মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নেয় এবং দুই তরুণীকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ভিডিও ধারণ করে তাদের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে।

এ ঘটনায় ২৯ জুন ২০২২ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের সময় গ্রেপ্তার হওয়া মিনহাজ আবেদীনের কাছ থেকে এক ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়, যাতে ধর্ষণের ভিডিও পাওয়া যায়।

তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031