ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি ইমাম-মুয়াজ্জিনসহ আড়াই লাখের বেশি ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি জনগণের অংশগ্রহণেই সফল হয়েছিল জুলাই আন্দোলন : প্রধানমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনসহ আড়াই লাখের বেশি ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ইমাম-মুয়াজ্জিনসহ আড়াই লাখের বেশি ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি

ছবি: -সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে মাসিক সম্মানি ভাতা দেবে সরকার। এ কর্মসূচির জন্য বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত সেলের সপ্তম সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি জানান, প্রথম বছরে দেশের মোট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মানি কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধবিহারের ১ হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন এই ভাতা পাবেন।

সম্মানির হার অনুযায়ী, ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকরা মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমরা ২ হাজার টাকা করে পাবেন। এছাড়া প্রত্যেক উপকারভোগী বছরে ২ হাজার টাকা উৎসব ভাতা পাবেন।

উপদেষ্টা জানান, সুবিধাভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে পরীক্ষামূলকভাবে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় কর্মীকে সম্মানি দেওয়া হয়েছিল। এবার সেই কর্মসূচি বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031