https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দ্য হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ড থেকে রশিদ খানকে মুক্তি দিলেন ইংল্যান্ডের পেসার স্যামুয়েল কুক।
এর আগে এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের দখলে। ২০২৫ সালে ওভাল ইনভিন্সিবলের হয়ে বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান খরচ করেছিলেন তিনি।
তবে শনিবার (৯ আগস্ট) সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার নজির গড়েছেন ২৯ বছর বয়সী ইংলিশ পেসার কুক। ওয়েলস ফায়ারের হয়ে সানরাইজার্স লিডসের বিপক্ষে ২০ বল বোলিং করে ৬০ রান দিয়েছেন তিনি। এই সময়ে কোনো উইকেটও পাননি।
কুকের খরুচে বোলিংয়ের সুযোগ নিয়ে ১০০ বলের ইনিংসে ৪ উইকেটে ২০১ রানের বিশাল সংগ্রহ গড়ে সানরাইজার্স লিডস।
ফলে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ইতিহাসে এখন এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের লজ্জার রেকর্ডটি স্যামুয়েল কুকের দখলে।