https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার নতুন ভূমিকায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে প্রথমবারের মতো সঞ্চালিকার দায়িত্ব পালন করবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি সংস্করণে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার শুরু হলেও মাধুরীকে দেখা যাবে মরাঠি সংস্করণে। এর আগে এই সংস্করণে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন।
মরাঠি কেবিসির ইতিহাসে মাধুরীই প্রথম নারী সঞ্চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন দায়িত্বের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার এই মঞ্চের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত।
চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম দেখা যাবে মাধুরীকে। তবে কেবিসির আঞ্চলিক সংস্করণে তিনিই প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল সংস্করণ উপস্থাপনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।