ঢাকা
১৩ আগস্ট ২০২৬

দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগে ১৫ লিটার বিদেশি মদ, বিমানবন্দরে জব্দ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগে ১৫ লিটার বিদেশি মদ, বিমানবন্দরে জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হয়।

তল্লাশির সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031