https://timenewsbangla.com

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে দেশে ও বিদেশে খরচ জুনে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় বেড়েছে প্রায় ২২৫ কোটি টাকা। একই সময়ে দেশে ব্যয় বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি।
জুনে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে মোট খরচ হয়েছে ১ হাজার ৩৭ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে—৮৫ কোটি ১ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ, সৌদি আরবে ৪৯ কোটি, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ এবং সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ টাকা।
এদিকে দেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন মে মাসের ৪ হাজার ২৮৭ কোটি টাকা থেকে বেড়ে জুনে হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা।
অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে। মে মাসে ৩১২ কোটি ৪ লাখ টাকা থেকে জুনে তা নেমে দাঁড়িয়েছে ২৪১ কোটি ৫ লাখ টাকা। জুনে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা—৪৯ কোটি ৮ লাখ টাকা।