ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম

দু’অ্যাসিস্টের পরও দুয়ো, সমর্থকদের বার্তা দিলেন নেইমার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দু’অ্যাসিস্টের পরও দুয়ো, সমর্থকদের বার্তা দিলেন নেইমার

ছবি: -সংগৃহীত

সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে মাকারার বিপক্ষে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে সান্তোসের ২-১ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রেখেছেন নেইমার।

তবে ম্যাচে একটি ভুল পাসের পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। ম্যাচ শেষে সমালোচনা না করে দলকে সমর্থনের আহ্বান জানান তিনি।

ইএসপিএন ব্রাজিলকে নেইমার বলেন, ‘আমরা তখন এক গোলে পিছিয়ে ছিলাম। সমর্থকদের হতাশা বুঝি। কিন্তু সমালোচনা না করে আমাদের সমর্থন করুন। তখনও ম্যাচের ৬০ মিনিট বাকি ছিল।’

নেইমারের মতে, কঠিন সময়ে দলের পাশে থাকাই সমর্থকদের দায়িত্ব।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031