ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে সাধারণ ভোক্তাদের জন্য খোলাবাজারে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, কোনো সরকারি ভর্তুকি ছাড়াই বিদেশ থেকে কম দামে পণ্য সংগ্রহ করে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে কার্যক্রম শুরু হবে। প্রায় ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেলের প্রথম চালান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে আসার কথা রয়েছে। পরে কম দামে সংগ্রহ করা সম্ভব হলে ডাল, চিনি ও অন্যান্য পণ্যও এ কার্যক্রমে যুক্ত করা হবে।

তিনি জানান, শুরুতে তিন থেকে চার মাস কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চালিয়ে এর ফলাফল মূল্যায়ন করা হবে। সফল হলে পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে।

টিসিবি চেয়ারম্যান বলেন, খোলাবাজারে বিক্রি করা পণ্য বাজারদরের তুলনায় প্রতি ইউনিটে আনুমানিক ১০ থেকে ১২ টাকা কম দামে বিক্রি করা সম্ভব হতে পারে। তবে এ দামের বিষয়টি পণ্য ও সংগ্রহমূল্যের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, এ উদ্যোগ স্মার্ট ফ্যামিলি কার্ডের ভর্তুকিমূল্যের কার্যক্রমের বিকল্প নয়; বরং এর পাশাপাশি চলবে। প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ ও দামের ওপর চাপ কমাতে নির্দিষ্ট পণ্য খোলাবাজারে ছাড়া হবে।

টিসিবি জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় আপাতত অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে না। উদ্যোগটি সফল হলে ধীরে ধীরে আরও পণ্য ও বড় পরিসরে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাসস

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031