ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নার্ভাস হয়ে পড়েছিলেন পূজা বেদী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নার্ভাস হয়ে পড়েছিলেন পূজা বেদী

ছবি: -সংগৃহীত

নব্বইয়ের দশকে আমির খান ও পূজা বেদী ছিলেন আলোচিত বলিউড জুটি। ‘জো জিতা ওহি সিকান্দর’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সে সময় দুজনের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানালেন, সেই গুঞ্জন ছিল ভিত্তিহীন।

আমিরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দর’-এর পর ‘আতঙ্ক হি আতঙ্ক’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেন তারা। ছবিটিতে পূজা বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

পূজা জানান, সিনেমাটির জন্য একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের পর তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। মুম্বাইয়ের ফিল্ম সিটির কাছে একটি নির্জন বাংলোয় দৃশ্যটির শুটিং হয়। পরে তাদের একটি ঘরে অপেক্ষা করতে বলা হলে দুজনের মধ্যে কিছু সময় অস্বস্তিকর নীরবতা ছিল।

পরিস্থিতি স্বাভাবিক করতে শেষ পর্যন্ত আমিরই কথা শুরু করেন। পূজাকে জিজ্ঞেস করেন, তিনি দাবা খেলবেন কি না। পূজা রাজি হলে ঘরে দাবার বোর্ড আনা হয়। অভিনেত্রী জানান, শেষ পর্যন্ত ওই ঘনিষ্ঠ দৃশ্যটি সিনেমায় রাখা হয়নি।

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও পূজা স্পষ্ট করে বলেন, তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো খবরের কোনো ভিত্তি ছিল না।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031