ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার দেখা, পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩২ বার পঠিত
শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার দেখা, পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা

ছবি: -সংগৃহীত

শীত আসতে এখনও বাকি, অথচ এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলছে বরফে ঢাকা হিমালয়ের অন্যতম উচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আগস্টের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে পর্বতচূড়াটি দৃশ্যমান হওয়ায় প্রকৃতিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা তেঁতুলিয়ায় ছুটছেন। সাধারণত সেপ্টেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা গেলেও এবার এক মাসেরও বেশি সময় আগেই এর দেখা মিলেছে।

ভোরের আলো কিংবা বিকেলের সূর্যের আলোয় বরফে ঢাকা পর্বতটি কখনো সাদা, কখনো গোলাপি বা লালচে আভায় ধরা দেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যটি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। পরিষ্কার আকাশই কাঞ্চনজঙ্ঘা দেখার প্রধান শর্ত।

স্থানীয়রা বলছেন, আগেভাগে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় এবার পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। এতে তেঁতুলিয়ার হোটেল, পরিবহন ও স্থানীয় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি তেঁতুলিয়ার ডাকবাংলো, মহানন্দা নদীর পাড় ও বাংলাবান্ধাও পর্যটকদের আকর্ষণ করে। সন্ধ্যায় তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা থেকে ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলোও দেখা যায়।

ঢাকা থেকে ট্রেন বা বাসে পঞ্চগড় গিয়ে সেখান থেকে স্থানীয় যানবাহনে তেঁতুলিয়ায় যাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে ভোর বা বিকেলে দূর দিগন্তে চোখ রাখলেই মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।

শীতের মৌসুম শুরুর আগেই এমন দৃশ্য দেখা যাওয়ায় পঞ্চগড়ে এখন প্রকৃতিপ্রেমীদের আনাগোনা বাড়ছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে সামনে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930