ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

খাসি নিয়ে বিয়ে ভেঙেছিল, এবার নতুন কনেকে বিয়ে করলেন জুনায়েদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
খাসি নিয়ে বিয়ে ভেঙেছিল, এবার নতুন কনেকে বিয়ে করলেন জুনায়েদ

বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে কনের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডার জেরে আগের বিয়ে ভেঙে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সেই বর জুনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। নতুন কনে আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে এবং কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

জুনায়েদের ছোট ভাই পারভেজ রানা জানান, নতুন বিয়ের বিষয়ে কনেপক্ষই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। দুই পক্ষের আলোচনার পর মঙ্গলবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে।

এর আগে জুনায়েদের সঙ্গে আখাউড়ার তোলাতলা গ্রামের রাশেদা আক্তারের বিয়ে ঠিক ছিল। বিয়ের দিন কনের বাড়িতে গিয়ে খাবারের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না থাকায় তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে কনের পরিবার বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বরপক্ষকে উপহারসামগ্রীসহ বিদায় করে।

নতুন বিয়ের পর জুনায়েদ নিজের ফেসবুকে নববধূর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে সম্পন্ন হলো।’ তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে নতুন কনেপক্ষের খাবারের আয়োজনে খাসি রাখা হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, জুনায়েদসহ বরপক্ষের লোকজন খাসিসহ অন্যান্য খাবার আনন্দের সঙ্গে খাচ্ছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031