ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রপাত ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, থাকছে অর্ধেক অনুদান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝড়ের কবলে বিমান

সোমবার, ২৫ মে ২০২৬   ৫২ বার পঠিত
ঝড়ের কবলে বিমান

বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে একটি আন্তর্জাতিক ফ্লাইট আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পর ভারতের কলকাতায় চলে যায়। অন্যদিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে আবার চট্টগ্রামে ফিরে যায়।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ফ্লাইটগুলো অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছায়। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থানের পর প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে গিয়ে রানওয়েতে নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

ঝড়ো আবহাওয়ার কারণে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইটও নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর ধাপে ধাপে ফ্লাইট অবতরণ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছিল। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

তবে কতটি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে বা কত সময় বিলম্ব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930