https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর মঙ্গল, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন তিনি।
পুতিনের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।