ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি

ছবি: -সংগৃহীত

নেপালে হিমবাহ ধসে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। শুক্রবার বিকেলে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৫৩৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৫১৭ জন বিদেশি।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১২১ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে দেশটির ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। পাশাপাশি নদীতীরবর্তী দুর্গম এলাকায় উদ্ধার অভিযান জোরদার করতে আরও ১ হাজার ২০০ সেনা মোতায়েনের কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

এদিকে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হিমবাহ ধসে ক্ষতিগ্রস্ত মূল এলাকায় পৌঁছেছেন চীনের উদ্ধারকারীরা।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তিব্বতের সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরং কাদা ও ধ্বংসাবশেষে তলিয়ে যাওয়ার দুই দিন পর শুক্রবার বিকেলে ২১ সদস্যের একটি চীনা উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। নিখোঁজদের সন্ধানে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই অভিযান চালাচ্ছেন তারা।

বুধবারের বন্যা ও ভূমিধসে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সেখানে এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধার অভিযান নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগকবলিত এলাকায় হিমবাহ, বরফাবৃত হ্রদ ও ভূমিধসের আরও ঝুঁকি রয়েছে। ফলে উদ্ধারকাজে প্রতিকূলতা তৈরি হচ্ছে।

বন্যার পর পানি আটকে উজানে একটি বিশাল হ্রদের সৃষ্টি হওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হ্রদটির ঝুঁকি ধীরে ধীরে কমে আসছে এবং উদ্ধার অভিযান আবারও স্বাভাবিকভাবে এগিয়ে চলছে।

এর আগে হ্রদের পানি উপচে পড়ার আশঙ্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত রেখেছিল চীন।