ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের কক্সবাজারে বারে সংঘর্ষে দুই যুবক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৭২, নিখোঁজ হাজারের বেশি ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরুর উদ্যোগ, তেহরানে কাতারের প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৭২, নিখোঁজ হাজারের বেশি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৭২, নিখোঁজ হাজারের বেশি

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, এখনো এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোরে নেপাল পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক থাকতে পারেন।

গত ২৬ আগস্ট বুধবার ভোতি কোশি নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির পর রাসুয়া জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। একই সময়ে সীমান্তের অপর পাশে চীনের তিব্বত অঞ্চলের গিরং জেলাতেও বন্যার প্রভাব পড়ে। প্রবল স্রোতের সঙ্গে কাদা, পাথর ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ভেসে এসে বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয়।

নেপাল ও চীনের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাসুয়া ও তিব্বতের গিরং এলাকায় মোট ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নেপালে ৮২৬ জন এবং তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি নাগরিক। নেপালে নিখোঁজ বিদেশির সংখ্যা প্রায় ৫০০ এবং তিব্বতে প্রায় ২৬০ জন বলে জানা গেছে।

উদ্ধার অভিযানে নেপালের সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় আটকে পড়া মানুষদের কাছে হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত রাসুয়া শহর থেকে বৃহস্পতিবার সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন ছিলেন দিবগা তামাং। তাকে আরও তিনজনের সঙ্গে আকাশপথে নুয়াকোটের একটি সেনা ক্যাম্পে নেওয়া হয়।

উদ্ধারের পর নিজের স্বজনদের হারানোর কথা বলতে গিয়ে তামাং বলেন, আমার পরিবার, আপনজন বলতে আর কেউ নেই। আমার জন্য অপেক্ষা করার আর কেউ নেই। সব কিছু শেষ। সবাই চলে গেছে।