ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার সকালে নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থের সংস্থান, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক চাপ এবং বাজেট ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে আগে জানানো হয়েছিল।

১ জুলাই থেকে কার্যকরের পরিকল্পনা

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হতে পারে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিসভার অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে।

কমিশনের সুপারিশে যা ছিল

নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

তবে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন প্রস্তাব তৈরি করেছে। ফলে কমিশনের সুপারিশের অঙ্কই চূড়ান্ত সরকারি বেতন কাঠামো—এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।

মন্ত্রিসভার অনুমোদন, আইনগত প্রক্রিয়া এবং প্রজ্ঞাপন জারির পরই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত রূপ স্পষ্ট হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নজর এখন মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930