ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

২০২৬ সালের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্টে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

আগস্টের এই প্রবৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট দুই মাসে মোট পণ্য রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

ইপিবি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য পরিবেশে নানা চ্যালেঞ্জ থাকলেও প্রধান রপ্তানি বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ায় আগস্টে রপ্তানি আয় শক্তিশালী হয়েছে।

এ ছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং নতুন পণ্য ও বাজারে প্রবেশের উদ্যোগও রপ্তানি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আগস্টে এ খাতের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্টে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930