ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে চালকের অদক্ষতা অথবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সামনে এলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কারণ বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাড়িটির অবস্থা, চালকের দক্ষতা ও দুর্ঘটনার সময় গাড়িটির গতি—সবকিছুই তদন্তের আওতায় থাকবে।

এ ছাড়া গাড়িতে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না এবং তৃতীয় টার্মিনাল এলাকার অবকাঠামোগত কোনো সমস্যা দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষ হলে দুর্ঘটনার পেছনে দায়ী কারণগুলো স্পষ্ট হবে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম ও আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

তিনি বলেন, তৃতীয় টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930