ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে জানানো হয়, নতুন ১ হাজার ৩২৪ রোগীসহ চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩৮৫ জন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৯৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে ২৪৬, চট্টগ্রামে ১৩৯, বরিশালে ১২১, রাজশাহীতে ১১৪ এবং ময়মনসিংহে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন আরও ২৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগস্টের পর সেপ্টেম্বরেও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930