ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদের পর দেশে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ইসি সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। তবে ভোটের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে।

এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930