https://timenewsbangla.com

ইরানের হরমুজ প্রণালির কাছে সিরিকে মার্কিন ক্ষেপণাস্ত্রের শার্পনেল একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত হানায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি।
মঙ্গলবার রাতে কুহেস্তাক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা ঠেকাতেই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।