ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

ছবি: -সংগৃহীত

সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

বুধবার (২ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন অ্যান্ডা ফিলিপ। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং নারী ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন আইপিইউ মহাসচিব।

সফরকালে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930