ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ও চাকরির প্রলোভনে দেশটিতে যাওয়া আরও ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

এর আগে জুন মাসে কম্বোডিয়া থেকে ৫৮৩ বাংলাদেশি দেশে ফেরেন। বর্তমানে আরও প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

ফেরত আসা ব্যক্তিদের অভিযোগ, উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে তাদের স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে অনলাইন প্রতারণায় বাধ্য করা হতো। নির্ধারিত টার্গেট পূরণে ব্যর্থ হলে চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন।

ব্র্যাক বলছে, সাইবার স্ক্যাম এখন মানবপাচারের ভয়াবহ একটি রূপ। এ ঘটনায় জড়িত দালাল, রিক্রুটিং এজেন্সি ও আন্তর্জাতিক পাচারচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

বিএমইটির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন। এদের মধ্যে অনেকে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930