ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

১৪০তম ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। এ উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ ভিসা সুবিধা চালু করেছে।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী গুয়াংঝুতে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ার।

মেলায় অংশ নিতে ভিসার আবেদনকারীদের অবশ্যই মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়া সহজ করতে আগের ভিসা, ভ্রমণ-সংক্রান্ত তথ্য এবং নিজ প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে গ্যারান্টি লেটারটি ঐচ্ছিক।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য, আমন্ত্রণপত্রে পরিবর্তন, মিথ্যা তথ্য কিংবা জাল নথি দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে।

এ ছাড়া কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সিকে ভিসা আবেদনের জন্য অনুমোদন দেওয়া হয়নি। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে চীনা দূতাবাস।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930