ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

পেরিম দ্বীপ দখলে বাব আল-মান্দেবে নিয়ন্ত্রণ বাড়াল হুথিরা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
পেরিম দ্বীপ দখলে বাব আল-মান্দেবে নিয়ন্ত্রণ বাড়াল হুথিরা

ছবি: -সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। শুক্রবার লোহিত সাগরের ময়উন বা পেরিম দ্বীপ দখলের মাধ্যমে প্রণালিটির গুরুত্বপূর্ণ অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর হুথি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌযান সেখানে পৌঁছে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। প্রত্যক্ষদর্শীরাও জানান, সশস্ত্র হুথি সদস্যদের বাব আল-মান্দেব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। তারা সামরিক যান নিয়ে এলাকায় টহল দিচ্ছেন।

প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। একই সঙ্গে এটি সুয়েজ খালমুখী আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশপথ। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে রপ্তানি হওয়া জ্বালানি পণ্যের উল্লেখযোগ্য অংশও এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ শুরু হওয়ার পর কয়েকশ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প সমুদ্রপথ হিসেবে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। ফলে হুথিদের নিয়ন্ত্রণে প্রণালিটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের ঝুঁকি আরও বাড়তে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930