ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক, জোর বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায়

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক, জোর বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায়

ছবি: -সংগৃহীত

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকের শুরুতে মোদি ও পুতিন উষ্ণ কোলাকুলি করেন। চলতি বছরে এটি তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। এর আগে ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল।

নয়াদিল্লির বৈঠকে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্টকে তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের বিখ্যাত গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। কৃষি ও কৃষকদের জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে প্রাচীন এই গ্রন্থে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে অনুষ্ঠিত কোনো ব্রিকস সম্মেলনে পুতিনের সশরীরে অংশগ্রহণ এবারই প্রথম। তার ভারত সফরের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছিলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করবেন পুতিন।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাও বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসার কথা জানানো হয়েছিল। চলমান প্রতিরক্ষা প্রকল্পের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন বিশ্বনেতারা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930