https://timenewsbangla.com

পপসংগীতের জনপ্রিয় তারকা ও অভিনেত্রী লেডি গাগা ৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন। তার বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে এটি তাদের প্রথম সন্তান। খবরটি প্রকাশ করেছে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্স।
প্রতিবেদন অনুযায়ী, সন্তানের জন্মের তারিখ এবং ছেলে না মেয়ে—এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি গাগা ও পোলানস্কি। তবে উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তানকে নিয়ে তাদের দেখা গেছে। পেজ সিক্স প্রকাশিত ছবিতে গাগাকে সন্তানকে কোলে নিয়ে হাঁটতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন পোলানস্কিও।
মা হওয়ার ইচ্ছার কথা এর আগেও জানিয়েছিলেন লেডি গাগা। ২০১৯ সালে এক ভিডিওতে তিনি বলেছিলেন, অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে সন্তান নিতে চান। এবার সেই ইচ্ছা পূরণ হলো।
প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে ২০২০ সালে গাগার সম্পর্কের সূচনা হয়। ২০২৪ সালের জুলাইয়ে তাদের বাগ্দানের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকে তারা একসঙ্গে আছেন।