ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ইরানি ড্রোন ভূপাতিতের দাবি, রাডার স্টেশনে মার্কিন হামলা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
ইরানি ড্রোন ভূপাতিতের দাবি, রাডার স্টেশনে মার্কিন হামলা

ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের ভাষ্য, ড্রোনগুলো ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ড্রোনগুলো ধ্বংস করার পর সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এর অংশ হিসেবে ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতে যৌথ সামরিক হামলা চালানো হয়।

তবে মার্কিন হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েক দিন আগে দুই দেশের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, নতুন এই ঘটনার ফলে তা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ত্রুটির কারণেই ওই হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে সেন্টকম ইরানের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, কুয়েতের বিমানবন্দরে হামলাটি ছিল পরিকল্পিত এবং ইরানের সরাসরি পদক্ষেপ।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, একটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের আলোচনা যখন অচলাবস্থায় ছিল, তখনই নতুন করে এই সামরিক উত্তেজনা দেখা দিল। এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাতের সূচনা হয়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031