ঢাকা
০৬ জুন ২০২৬
শিরোনাম
সীমান্তে পুশইন প্রতিরোধে আনসার-ভিডিপি মোতায়েন তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ বাংলাদেশে ব্যস্ত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে : তথ্যমন্ত্রী সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা শুরু ১৪ জুন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট রাজধানী ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে : মির্জা ফখরুল সোনার ভরিতে দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা, ২২ ক্যারেট নেমে এলো ২.২৯ লাখে গ্যাস লিকেজ থেকে আগুন, রাজধানীতে দগ্ধ ৬, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

সোনার ভরিতে দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা, ২২ ক্যারেট নেমে এলো ২.২৯ লাখে

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জুন ২০২৬   ৯ বার পঠিত
সোনার ভরিতে দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা, ২২ ক্যারেট নেমে এলো ২.২৯ লাখে

দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের মতে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কাঁচা সোনার দামের পরিবর্তনের প্রভাবেই এ মূল্য সমন্বয় করা হয়েছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930