রোববার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
এর কয়েক মিনিট আগে রিয়াদে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে অবশ্য সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। এ সময় বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছিল।
এর আগের দিনও ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে হুথিরা। সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে কয়েক ডজন সেনা হতাহত এবং বহু সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সৌদি কর্তৃপক্ষ এ দাবি নিশ্চিত করেনি।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনরুদ্ধারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরু করার পর পাল্টাপাল্টি হামলা বেড়েছে।
ইয়েমেনের সরকার গতকাল জানিয়েছে, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৭৫০টি হামলা চালানো হয়েছে। ফলে দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন