ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে ‘না’ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি

বিশ্বকাপ জয়ের জন্য এটাই সেরা সুযোগ, মনে করছেন হ্যারি কেইন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১০ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
বিশ্বকাপ জয়ের জন্য এটাই সেরা সুযোগ, মনে করছেন হ্যারি কেইন

ছবি: -সংগৃহীত

ক্লাব ফুটবলে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে উজ্জ্বল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপ জয়ের জন্য এবারের আসরকেই নিজের ক্যারিয়ারের সেরা সুযোগ বলে মনে করছেন তিনি।

জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে তার মোট গোল ৬৭টি।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। ২০১৮ সালের বিশ্বকাপে তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন। সে আসরে ইংল্যান্ড চতুর্থ হয়েছিল।

এক সাক্ষাৎকারে কেইন বলেন, বর্তমান ফর্ম ও পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপ জয়ের জন্য এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সুযোগ। দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে এবার বড় সাফল্য পাওয়ার আশা করছে ইংল্যান্ড।

১৯৬৬ সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। তবে সাম্প্রতিক বছরগুলোতে দলটি একাধিকবার বড় টুর্নামেন্টের শেষ ধাপে পৌঁছেছে।

ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কেইন বলেন, ফুটবলে কিছুই নিশ্চিত নয়। চোট বা অন্য কোনো কারণে পরিস্থিতি বদলাতে পারে। তবু তিনি আরও দীর্ঘ সময় খেলতে চান এবং মনে করেন, তিনি এখন নিজের সেরা ছন্দে আছেন।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930